১ এপ্রিল দ্বিতীয় ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো

১৩ মার্চ, ২০২১ ২২:১৩  
আগামী ১লা এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে দেশীয় প্রযুক্তি পণ্য ও সেবা উৎপাদকদের দ্বিতীয় আাসর- ‘ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো ২০২১’। তিন দিন ধরে অনলাইন প্লাটফর্মেও অনুষ্ঠিত হবে তথ্যপ্রযুক্তির এ বর্ণিল প্রদর্শনী। এবার সরাসরি এবং অনলাইনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে সিলভার স্পন্সর হিসেবে অংশ নিবে হালিমা গ্রুপ। শনিবার (১৪ মার্চ) বিসিএস কার্যালয়ে হালিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম হাসান টগর এবং বিসিএস মহাসচিব মুহম্মদ মনিরুল ইসলাম ‍চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর এবং পরিচালক মোশারফ হোসেন সুমন উপস্থিত ছিলেন। আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, আইডিয়া প্রজেক্ট, এটুআই এবং বিসিএস যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে।